To convey the approval to visit Greece (Athens) for the inspection of goods imported through LC by e-Passport and Automated Border Control Management Project from 03 November 2025 to 07 November 2025 (Memo: 108, Date: 27/10/2025)
The Government sanction for travelling to Saudi Arabia for completing the work of 69000 PP Category Passport issue/reissue. (G. O. No: 860, Date: 04.11.2025)
১৫ জুলাই ২০২৫ তারিখে সুরক্ষা সেবা বিভাগের কর্মকর্তাদের সাথে মাসিক এবং অধিদপ্তরসমূহের সাথে সমন্বয় সভা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জনাব নাসিমুল গনি।
মানবপাচার ও অবৈধ অভিবাসন প্রতিরোধে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে ২৪ মার্চ ২০২৫ তারিখে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে Standard Operating Procedure (SOP) স্বাক্ষরিত হয়েছে। বাংলাদেশের পক্ষে SOP'তে স্বাক্ষর করেন পুলিশ মহাপরিদর্শক, জনাব বাহারুল আলম ও অস্ট্রেলিয়ার পক্ষে স্বাক্ষর করেন অস্ট্রেলিয়ার জয়েন্ট এজেন্সি টাস্কফোর্সের ডেপুটি কমান্ডার Mark Whitechurch। এসময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.), বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার Susan Ryle এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, জনাব নাসিমুল গনি উপস্থিত ছিলেন।
১৩ মার্চ ২০২৫ তারিখে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশ এবং গাম্বিয়ার মধ্যে কূটনৈতিক ও সরকারি পাসপোর্টধারীদের জন্য পারস্পরিক ভিসা অব্যাহতি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) ও গাম্বিয়ার পক্ষে দেশটির পররাষ্ট্র মন্ত্রী ড. মামাদু টাঙ্গারা (Dr. Mamadou Tangara)। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা প্রদান করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জনাব নাসিমুল গনি।