নোটিশ বোর্ড
১৪ মে ২০২৬ তারিখ বৃহস্পতিবার সকাল ১০.০০ টায় সিনিয়র সচিব মহোদয়ের সভাপতিত্বে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিদ্যমান সাংগঠনিক কাঠামো সংস্কার সংক্রান্ত পর্যালোচনা সভার নোটিশ
১৩-০৫-২০২৬ নতুন সাধারণ
Visa Policy-2026 এর খসড়ার উপর মতামত প্রদান সংক্রান্ত
০৬-০৫-২০২৬ সাধারণ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষ্যে জমাকৃত আগ্নেয়াস্ত্র ফেরত প্রদান ও অবৈধ আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বাতিলপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ।
০৬-০৫-২০২৬ সাধারণ
সর্বশেষ খবর
অতিবাস জরিমানা মওকুফ এবং ‘TF' ভিসা প্রদান
সাময়িক বরখাস্ত, জনাব পলাশ রঞ্জন দে (বিপি-৮৪১৪১৬৬২৯২), অতিরিক্ত পুলিশ সুপার, ৭ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, সিলেট
To convey the approval to visit Greece (Athens) for the inspection of goods imported through LC by e-Passport and Automated Border Control Management Project from 03 November 2025 to 07 November 2025 (Memo: 108, Date: 27/10/2025)
সাময়িক বরখাস্ত, জনাব মহিউদ্দীন আহমেদ (বিপি-৮৫১৬১৮০৮২৭), অতিরিক্ত পুলিশ সুপার, দিরাই সার্কেল, সুনামগঞ্জ (সাবেক অতিরিক্ত উপপুলিশ কমিশনার, ডিএমপি, ঢাকা)
The Government sanction for travelling to Saudi Arabia for completing the work of 69000 PP Category Passport issue/reissue. (G. O. No: 860, Date: 04.11.2025)
জনাব এ. কে. এম জিয়াউল আলম, উপমহাপরিচালক (অবসরপ্রাপ্ত)-এর পেনশন ও আনুতোষিক মঞ্জুরি (স্মারক: ৮৬, তারিখ: ১৭/০৯/২০২৫)
The Government's approval to participate “Huawei Connect 2025-All Intelligence”. (GO No:- 685, Date: 11.09.2025).
১৫ জুলাই ২০২৫ তারিখে সুরক্ষা সেবা বিভাগের কর্মকর্তাদের সাথে মাসিক এবং অধিদপ্তরসমূহের সাথে সমন্বয় সভা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জনাব নাসিমুল গনি।
মানবপাচার ও অবৈধ অভিবাসন প্রতিরোধে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে ২৪ মার্চ ২০২৫ তারিখে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে Standard Operating Procedure (SOP) স্বাক্ষরিত হয়েছে। বাংলাদেশের পক্ষে SOP'তে স্বাক্ষর করেন পুলিশ মহাপরিদর্শক, জনাব বাহারুল আলম ও অস্ট্রেলিয়ার পক্ষে স্বাক্ষর করেন অস্ট্রেলিয়ার জয়েন্ট এজেন্সি টাস্কফোর্সের ডেপুটি কমান্ডার Mark Whitechurch। এসময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.), বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার Susan Ryle এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, জনাব নাসিমুল গনি উপস্থিত ছিলেন।
১৩ মার্চ ২০২৫ তারিখে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশ এবং গাম্বিয়ার মধ্যে কূটনৈতিক ও সরকারি পাসপোর্টধারীদের জন্য পারস্পরিক ভিসা অব্যাহতি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) ও গাম্বিয়ার পক্ষে দেশটির পররাষ্ট্র মন্ত্রী ড. মামাদু টাঙ্গারা (Dr. Mamadou Tangara)। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা প্রদান করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জনাব নাসিমুল গনি।
২৬ জানুয়ারি ২০২৫ তারিখে কারাগারের জরুরী সেবা (Hot Line) নম্বর এর শুভ উদ্বোধন করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।
২১ জানুয়ারি ২০২৫ তারিখে সুরক্ষা সেবা বিভাগের কর্মকর্তাদের সাথে মাসিক এবং অধিদপ্তরসমূহের সাথে সমন্বয় সভা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জনাব নাসিমুল গনি।
২০ জানুয়ারি ২০২৫ তারিখে বাংলাদেশ সচিবালয়ে অগ্নিনিরাপত্তা বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে। উক্ত মহড়ায় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.), মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী জনাব মোঃ খোদা বখস চৌধুরী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জনাব নাসিমুল গনি এবং মন্ত্রণালয়ের সকল কর্মকর্তা ও কর্মচারীগণ।
ফায়ারফাইটার নয়নের পরিবারকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে পাঁচ লক্ষ টাকা সহায়তা প্রদান
২৬ ডিসেম্বর ২০২৪ তারিখে সুরক্ষা সেবা বিভাগের কর্মকর্তাদের সাথে মাসিক এবং অধিদপ্তরসমূহের সাথে সমন্বয় সভা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জনাব নাসিমুল গনি।
০৮ ডিসেম্বর ২০২৪ তারিখে বাংলাদেশ দূতাবাস মেক্সিকো সিটিতে ই-পাসপোর্ট কার্যক্রমের শুভ উদ্বোধন।
২৮ অক্টোবর, ২০২৪ তারিখ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের প্রধান কার্যালয় পরিদর্শন করেন মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।
২৩ অক্টোবর ২০২৪ তারিখে সুরক্ষা সেবা বিভাগ ও আওতাধীন অধিদপ্তরের সাথে মাসিক সমন্বয়সভা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় সভাপতিত্ব করেন সুরক্ষা সেবা বিভাগের সিনিয়র সচিব ড. মোহাম্মদ আবদুল মোমেন।
২৩ অক্টোবর ২০২৪ তারিখে সুরক্ষা সেবা বিভাগের কর্মকর্তাদের সাথে মাসিক সভা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় সভাপতিত্ব করেন সুরক্ষা সেবা বিভাগের সিনিয়র সচিব ড. মোহাম্মদ আবদুল মোমেন।
২৩ অক্টোবর ২০২৪ তারিখে সুরক্ষা সেবা বিভাগের ২০২৪-২০২৫ অর্থবছরে বাস্তবায়নাধীন উন্নয়ন প্রকল্পসমূহের (এডিপি) সেপ্টেম্বর ২০২৪ মাসের অগ্রগতি পর্যালোচনা সভা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় সভাপতিত্ব করেন সুরক্ষা সেবা বিভাগের সিনিয়র সচিব ড. মোহাম্মদ আবদুল মোমেন।
০৮ অক্টোবর ২০২৪ তারিখ সকাল ০৯:৩০ টায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সচিবালয় নির্দেশমালা-২০২৪ সংক্রান্ত বিষয়ে দিনব্যাপি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুরক্ষা সেবা বিভাগের সিনিয়র সচিব ড. মোহাম্মদ আবদুল মোমেন।
০৮ অক্টোবর ২০২৪ তারিখে সুরক্ষা সেবা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোহাম্মদ আবদুল মোমেন মহোদয়ের সভাপতিত্বে সুরক্ষা সেবা বিভাগ সংশ্লিষ্ট বিভাগীয় কমিশনার সমন্বয় সভা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
০২ অক্টোবর ২০২৪ তারিখে সুরক্ষা সেবা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোহাম্মদ আবদুল মোমেন মহোদয়ের সাথে সুরক্ষা সেবা বিভাগের কর্মকর্তাগণের মতবিনিময় সভা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
২৪ সেপ্টেম্বর ২০২৪ তারিখে চলমান মাদকবিরোধী কার্যক্রম পর্যালোচনা ও করণীয় নির্ধারণে এনফোর্সমেন্ট কমিটির ২৫ তম সভা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় সভাপতিত্ব করেন সুরক্ষা সেবা বিভাগের সিনিয়র সচিব জনাব মোঃ মশিউর রহমান এনডিসি।
২৩ সেপ্টেম্বর ২০২৪ তারিখে বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের সহকারী পরিচালক পদে নবযোগদানকৃতদের ওরিয়েনটেশন প্রশিক্ষণ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইসিটি প্রশিক্ষণ কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
২৩ সেপ্টেম্বর ২০২৪ তারিখে বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের সহকারী পরিচালক পদে নবযোগদানকৃতদের ওরিয়েনটেশন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সুরক্ষা সেবা বিভাগের সিনিয়র সচিব জনাব মোঃ মশিউর রহমান এনডিসি এবং অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
২২ সেপ্টেম্বর ২০২৪ তারিখে সুরক্ষা সেবা বিভাগের আওতাধীন অধিদপ্তরসমূহের সাথে সমন্বয় এবং ২০২৪-২০২৫ অর্থবছরে বাস্তবায়নাধীন উন্নয়ন প্রকল্পসমূহের (এডিপি) আগস্ট, ২০২৪ মাসের অগ্রগতি পর্যালোচনা সভা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় সভাপতিত্ব করেন সুরক্ষা সেবা বিভাগের সিনিয়র সচিব জনাব মোঃ মশিউর রহমান এনডিসি।
২২ সেপ্টেম্বর ২০২৪ তারিখে সুরক্ষা সেবা বিভাগের মাসিক সভা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় সভাপতিত্ব করেন সুরক্ষা সেবা বিভাগের সিনিয়র সচিব জনাব মোঃ মশিউর রহমান এনডিসি।
১৭ সেপ্টেম্বর ২০২৪ তরিখে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য প্রদান করেন মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সুরক্ষা সেবা বিভাগের সিনিয়র সচিব জনাব মোঃ মশিউর রহমান এনডিসি।
০৯ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে কারা অধিদপ্তরে কারা কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। এ সময় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সিনিয়র সচিব জনাব মোঃ মশিউর রহমান এনডিসি।
সেবা সমূহ
সব দেখুন
মাননীয় মন্ত্রী
জনাব সালাহউদ্দিন আহমদ
মাননীয় মন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
ফোন: +৮৮০-২-২২৩৩৫৪৮০০
ইমেইল: minister@moha.gov.bd
সালাহউদ্দিন আহমদ ১৯৬২ সালের ৩০ জুন কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার (বর্তমানে পেকুয়া উপজেলা) এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মৌলভী ছাঈদুল হক এবং মাতা বেগম আয়েশা হক। তিনি পরিবারের দুই ভাই ও তিন বোনের মধ্যে চতুর্থ সন্তান।
তাঁর শিক্ষা জীবন ছিল কৃতিত্বপূর্ণ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। ছাত্রজীবনে তিনি মেধাবী বিতার্কিক হিসেবে পরিচিত ছিলেন। তাঁর ছাত্র রাজনৈতিক জীবনও ছিল উজ্জ্বল, সমৃদ্ধ ও বৈচিত্র্যময়। তিনি জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন এবং কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি ও ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। ছাত্রজীবনে আশির দশকে স্বৈরশাসন বিরোধী সংগ্রামে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
সালাহউদ্দিন আহমদ বর্ণাঢ্য রাজনৈতিক ও প্রশাসনিক ক্যারিয়ারের অধিকারী। তিনি কয়েকবছর ঢাকা আইনজীবী সমিতির সদস্য হিসেবে আইন পেশায় নিয়োজিত ছিলেন। সপ্তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা হিসেবে তিনি বেশ কয়েকবছর ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ১৯৯১-৯৬ মেয়াদে তৎকালীন মাননীয় প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সহকারী একান্ত সচিব হিসেবে সুনামের সহিত দায়িত্ব পালন করেন।
পরবর্তীতে তিনি ষষ্ঠ, সপ্তম ও অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসন থেকে একটানা তিনবার জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হয়ে রেকর্ড সৃষ্টি করেন। ২০০১ সালে বিএনপি নেতৃত্বাধীন চার দলীয় জোট সরকারের সময় তিনি যোগাযোগ প্রতিমন্ত্রী হিসেবে সুনামের সহিত দায়িত্ব পালন করেন। তাঁর দায়িত্ব পালনকালীন সময়ে দেশের যোগাযোগ ব্যবস্থায় ব্যাপক অবকাঠামোগত উন্নয়ন সাধিত হয়।
তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল -বিএনপি এর অন্যতম নীতি-নির্ধারক এবং বর্তমানে দলটির সর্বোচ্চ ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০১৩, ২০১৪ ও ২০১৫ সালে গণতন্ত্র রক্ষার আন্দোলনের সময় তিনি দলের যুগ্ম মহাসচিব ও মুখপাত্র হিসেবে অত্যন্ত সাহসিকতার সাথে ভূমিকা পালন করেন। প্রতিকূল পরিস্থিতিতেও দলের হাল ধরে তিনি তৃণমূল কর্মীদের সঠিক দিকনির্দেশনা দিয়ে দলের মাঝে জনপ্রিয় হয়ে ওঠেন। ২০১৫ সালের ১০ই মার্চ তৎকালীন ফ্যাসিবাদী সরকার কর্তৃক গুমের শিকার হয়ে দীর্ঘ প্রায় সাড়ে নয় বছর নির্বাসিত জীবন যাপন করতে বাধ্য হন। ০৫ই আগস্ট ২০২৪ এর ছাত্র-গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদী সরকারের পতন হলে তিনি দেশে প্রত্যাবর্তন করেন।
দেশে প্রত্যাবর্তনের পর তিনি জাতীয় ঐক্য ও রাষ্ট্র কাঠামোর গণতান্ত্রিক সংস্কার প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। অধ্যাপক ইউনূসের নেতৃত্বে গঠিত জাতীয় ঐকমত্য কমিশনের উদ্যোগে আয়োজিত ধারাবাহিক রাজনৈতিক সংলাপে সক্রিয়ভাবে অংশগ্রহণের মাধ্যমে তিনি বিভিন্ন রাজনৈতিক দল ও অংশীজনের মধ্যে আস্থা ও সমঝোতা তৈরিতে মূল্যবান অবদান রাখেন। এই সংলাপসমূহ বাংলাদেশের গণতান্ত্রিক ধারায় প্রত্যাবর্তনের পথ সুগম করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, যেখানে তাঁর বিচক্ষণতা, সংলাপ দক্ষতা এবং বাস্তবধর্মী দৃষ্টিভঙ্গি বিশেষভাবে প্রশংসিত হয়।
তিনি বিভিন্ন সময়ে জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় এবং বিভিন্ন আন্তর্জাতিক সেমিনার, দ্বিপাক্ষিক বৈঠক ও কনফারেন্সে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন।
বর্তমান জাতীয় সংসদে তাঁর গভীর সাংবিধানিক জ্ঞান, সুদূরপ্রসারী চিন্তাভাবনা এবং গঠনমূলক আলোচনায় সক্রিয় অংশগ্রহণ সংসদের কার্যক্রমকে আরো প্রাণবন্ত ও কার্যকর করে তুলছে। দেশের সংবিধান ও রাষ্ট্র পরিচালনার কাঠামো সম্পর্কে তাঁর সুগভীর অনুধাবন বিভিন্ন জটিল জাতীয় ইস্যু সমাধানে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
সালাহউদ্দিন আহমদ অবসরে বই পড়তে এবং বাগান করতে পছন্দ করেন। তিনি একজন দক্ষ সংগঠক এবং স্পষ্টভাষী নেতা হিসেবে পরিচিত। তাঁর প্রশাসনিক অভিজ্ঞতা এবং রাজনৈতিক প্রজ্ঞা তাঁকে জাতীয় রাজনীতিতে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে।
ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং দুই পুত্র ও দুই কন্যা সন্তানের জনক। তাঁর স্ত্রী হাসিনা আহমেদ, যিনি নির্বাচিত সাবেক সংসদ সদস্য এবং একজন সফল নারী নেত্রী।
সিনিয়র সচিব
| Su | Mo | Tu | We | Th | Fr | Sa |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | ||||
| 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 |
| 11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 |
| 18 | 19 | 20 | 21 | 22 | 23 | 24 |
| 25 | 26 | 27 | 28 | 29 | 30 | 31 |